অমর একুশে বইমেলা শুরু বুধবার, বেড়েছে প্যাভিলিয়ন
মহান রাষ্ট্রভাষা আন্দোলনের স্মৃতিজড়িত ফেব্রুয়ারির প্রথম দিন ২০২৩ সালের অমর একুশে বইমেলা আয়োজন করতে যাচ্ছে বাংলা একাডেমি। এবারের বইমেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘পড় বই গড় দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ।’ এবারের বইমেলায় বিভিন্ন প্রকাশনীর ৬৪টি প্যাভিলিয়ন ছাড়াও মোট ৭০৪টি স্টল অংশ নেবে বলে বাংলা একাডেমি সূত্রে জানা গেছে। ....
